ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে যশোর জেলা বিএনপির বিক্ষোভ

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা- ভাংচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় ‘মানুষ বাঁচাও দেশ বাঁচাও’- স্লোগানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সবসময় রাজপথে অবিচল ছিল, অবিচল থাকবে। এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে যাবে না।

আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশ এবং দেশের জনগণকে আবারো বিপদের মুখে ঠেলে দিতে গভীর ষড়যন্ত্র করছে। এ সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’ বুধবার (৪ ডিসেম্বর) বিএনপির লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।

অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, ‘মুখে গণতন্ত্রের কথা বলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রয়োজনীয় সংস্কারের পর দেশে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে বিজয় অর্জন করতে হলে জনগণের আস্থা এবং আচরণ দিয়েই অর্জন করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৬ বছর দেশে যে অত্যাচার, নির্যাতন- নিপীড়ন চালিয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত কোন আওয়ামী দোসর যাতে আর ফিরতে না পারে তার জন্য বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।’

আওয়ামী স্বৈরাচারের ভোটারবিহীন নির্বাচনের কথা উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘তারা দিনের ভোট রাতে করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ২০১৮ নির্বাচনের আগে যশোরে বিএনপির ৫’শ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে। ৯৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে। সারা দেশে ৭’শ নেতাকর্মী কে গুম করেছে। ৬০ লক্ষাধিক মামলার পাহাড় গড়ে তুলেছে। বিএনপির এমন কোন নেতা কর্মী নেই যে তারা কারাগারে যায়নি। এখনো তারা দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। যেকোনো মূল্যে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

error: Content is protected !!

আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে যশোর জেলা বিএনপির বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :