ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর মহিশালা রূপ সাগর ফুডপার্কে সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

মোল্লা মনিরুজ্জামানঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২ নম্বর সাতৈর ইউনিয়নের মহিশালা রূপ সাগর ফুডপার্কে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক আয়োজিত ‘সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে মহিশালা রূপ সাগর ফুডপার্কের ভিআইপি রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে এলাকার শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির হেড অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ড. সরোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ফরিদপুর জেলা ইউনিট ম্যানেজার মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির আর্থিক উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নন-কমিশন্ড অফিসার মো. বাবুল শেখ।

আলোচনা সভায় প্রধান অতিথি ড. সরোয়ার হোসেন বলেন, বীমার মূল কাজ হলো অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি ও ঝুঁকির বিরুদ্ধে মানুষকে নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা দেওয়া। ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় পরিকল্পিত সঞ্চয় ও বীমার গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি উপস্থিতদের বীমার বিভিন্ন সুবিধা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এর মধ্যে ঝুঁকি স্থানান্তর, ক্ষতিপূরণ প্রদান, আর্থিক নিরাপত্তা, সঞ্চয় ও বিনিয়োগের পাশাপাশি হজ বীমা, শিক্ষাবীমা, জীবন বীমা, স্বাস্থ্য বীমা ও গাড়ি বীমা সম্পর্কে আলোচনা করেন।

এ সময় কোন ধরনের বীমায় কত টাকা বাৎসরিক জমা করলে ভবিষ্যতে কত টাকা পাওয়া যেতে পারে, সে বিষয়েও উপস্থিতদের বিভিন্ন তথ্য ও ধারণা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে বোয়ালমারী উপজেলা সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মহিলা আর্থিক উপদেষ্টা মনিরা বেগম বীমা ফরমে অংশগ্রহণকারীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিকেল সাড়ে ৫টার দিকে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে উৎসবমুখر পরিবেশে দ্বিতীয় সপ্তমী পূজা উদযাপিত

error: Content is protected !!

বোয়ালমারীর মহিশালা রূপ সাগর ফুডপার্কে সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
মোল্লা মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :