ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

৩২ জেলার ২৭০ দৌড়বিদের অংশগ্রহণ

রাষ্ট্রপতিকে উৎসর্গ করে ঠাকুরগাঁওয়ে হাফ ম্যারাথন

জসীমউদ্দিন ইতি:

ভোরের নীরবতা ভেঙে ‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’ স্লোগান সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’। দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সম্মান জানিয়ে এবারের আয়োজনটি তাকে উৎসর্গ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ঠাকুরগাঁও রানার্সের আয়োজনে এবং মেসার্স গার্ডেনিয়ার সার্বিক তত্ত্বাবধানে শহরের আব্দুর রশিদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হয়। এতে দেশের ৩২টি জেলা থেকে মোট ২৭০ জন দৌড়বিদ অংশ নেন।

প্রতিযোগিতায় তরুণ-তরুণীদের পাশাপাশি প্রবীণ দৌড়বিদদেরও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। গাজীপুর থেকে আসা ৭৯ বছর বয়সী এক জ্যেষ্ঠ দৌড়বিদ আয়োজকদের প্রশংসা করে বলেন, “তরুণদের এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন আমাকে অভিভূত করেছে। এই বয়সেও ম্যারাথনে অংশ নেওয়ার নতুন অনুপ্রেরণা পেয়েছি।”

২১ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী ওমর ফারুক বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পেয়ে তারা আনন্দিত।

ঠাকুরগাঁও রানার্সের প্রধান পৃষ্ঠপোষক ও মেসার্স গার্ডেনিয়ার স্বত্বাধিকারী মো. নূর-এ-শাহাদৎ স্বজন বলেন, “ক্রীড়ানুরাগী নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সম্মান জানাতেই এই ম্যারাথন উৎসর্গ করা হয়েছে। দৌড়ের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঠাকুরগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্যকে দেশের মানুষের কাছে তুলে ধরাই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজেও ম্যারাথনে অংশ নেন এবং পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান। তিনি বলেন, “তারুণ্যের উদ্দীপনা ধরে রাখতে এবং তরুণ সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে শারীরিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।”

প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক মো. ফারুক হোসেন জুলু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর তানুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অফিশিয়াল ‘কিট এক্সপো’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

৩২ জেলার ২৭০ দৌড়বিদের অংশগ্রহণ

রাষ্ট্রপতিকে উৎসর্গ করে ঠাকুরগাঁওয়ে হাফ ম্যারাথন

আপডেট টাইম : ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :