ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপারকে ওসি’র ফুলেল শুভেচ্ছা

-রাজবাড়ীর পাংশা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে তার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাকিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

জানা যায়, ওসি শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, এসআই মো. মিনহাজ উদ্দিন ও এএসআই পরিতোষ মজুমদারের সমন্বয়ে থানার প্রতিনিধি দল গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার সময় সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেলের কার্যালয়ে নবাগত সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবাগত সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান গত ২৭ আগস্ট সকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর তাকে রাজবাড়ী জেলায় স্বাগত জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. শামসুল হক উপস্থিত ছিলেন।

পাংশা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বিসিএস ৪০তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। পাংশা সার্কেলের বিদায়ী সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকারের স্থলাভিষিক্ত হলেন তিনি। সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারের গত ২৮ জুলাই এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে বদলী হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) এ প্রতিনিধির সাথে আলাপকালে নবাগত সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান পাংশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীর মহিশালা রূপ সাগর ফুডপার্কে সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

error: Content is protected !!

পাংশা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপারকে ওসি’র ফুলেল শুভেচ্ছা

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :