ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট

অসহায় রোগীদের চিকিৎসায় সাড়ে ৭ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আগত গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনা মূল্যে হার্টের ভালভ, অক্সিজেনেটর, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ভিএসডি, ডিভাইস কেনার জন্য ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি। অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এই অনুদান গরিব ও অসহায় হৃদরোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। তিনি আরও বলেন, ইতিপূর্বে প্রধানমন্ত্রী দুই বারে ৭ কোটি ৬৯ হাজার  ৫৮৭ টাকা অনুদান দিয়েছিলেন, যা দিয়ে অসহায় ও গরিব রোগীদের শরীরে ৫৭৪টি স্টেন্ট, ২৬০টি ভালভ ও ২২৪টি পেসমেকার স্থাপন করা হয়েছে। বুধবারের প্রাপ্ত অনুদান দিয়ে ১৫০টি ভালভ, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি  ভিএসডি ডিভাইস কিনে হাসপাতালের ‘অসহায় রোগী সেবা তহবিল’-এর মাধ্যমে বিনা মূল্যে বিতরণ করা হবে।

হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল অসহায় রোগী সেবা তহবিল পরিচালনা করে আসছে। এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনা মূল্যে যেসব চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে হার্টের রক্তনালিতে রিং স্থাপন, পেসমেকার স্থাপন, হার্টের ভালভ প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এই সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ। এই তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিত্সাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে। এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এই তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট

অসহায় রোগীদের চিকিৎসায় সাড়ে ৭ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :