ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অতিরিক্ত সচিব হলেন ১১৪ কর্মকর্তা

প্রশাসনের ১১৪ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রায় এক বছর পর এই পদে পদোন্নতি দেয়া হলো। গতকাল শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিনের স্বাক্ষরে এই পদোন্নতি সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমানে অতিরিক্ত সচিবের নিয়মিত পদ আছে ২১২টি। এর সাথে সমপর্যায়ের বিভিন্ন দফতরে প্রেষণে (নির্ধারিত পদের বাইরে অন্যান্য দফতর বা সংস্থায় নিয়োগ) থাকা পদ আছে আরো প্রায় ১২৫টির মতো। সব মিলিয়ে অতিরিক্ত সচিবের পদ দাঁড়ায় ৩৩৭টিতে। পদোন্নতির আগ পর্যন্ত কর্মরত অতিরিক্ত সচিব ছিলেন ৩১২ জন। এখন নতুন পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের নিয়ে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ৪২৬। অর্থাৎ পদের চেয়ে এখন এই পদে কর্মকর্তা বেশি হয়েছেন।

সর্বশেষ গত বছরের ৬ এপ্রিল যুগ্মসচিব পদের ৯৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। ওই সময় নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৭তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। তুলনামূলকভাবে এই ব্যাচে কর্মকর্তা সমসাময়িক অন্যান্য বিসিএস ব্যাচ থেকে কম। ১৭তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

অতিরিক্ত সচিব হলেন ১১৪ কর্মকর্তা

আপডেট টাইম : ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :