ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

র‍্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বারোপ

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

নিজস্ব প্রতিবেদক:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, গাছের চারা বিতরণ, কৃষি উপকরণ প্রদান, সফল উদ্যোক্তাদের সম্মাননা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহীর তানোরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। পরে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

রাজশাহীর বাঘায়ও দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, গ্রামের উন্নয়নই দেশের উন্নয়নের ভিত্তি। তিনি গ্রামীণ উন্নয়ন, সমবায়ভিত্তিক কর্মসূচি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন উন্নয়ন সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে অনুদানের চেক, ঢেউটিন, কৃষি উপকরণ, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ঋণ সহায়তা বিতরণ করা হয়। এছাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আম ও সবজি চাষিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২ হাজার ৫০০ উপকারভোগীর হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার এবং কৃষকদের সময়োপযোগী প্রণোদনা পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ চলছে। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা বিআরডিবির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’ পরে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মধ্যে স্বল্প সুদে ২২ লাখ টাকার ঋণ সহায়তা এবং গাছের চারা বিতরণ করা হয়।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে সরকার কাজ করছে। প্রধান অতিথি দেশের কোনো জমি অনাবাদি না রেখে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর পাংশা উপজেলায়ও উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষচারা বিতরণ, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিআরডিবি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপস্থিতদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমবায়ভিত্তিক পল্লী উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিআরডিবির পাংশা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মদ, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ সময় চরঝিকড়ী সেনগ্রাম পাড়া সমবায় সমিতির আব্দুল ওহাব, পাট্টা পূর্বপাড়া সমবায় সমিতির মালা বেগম এবং মহিষভাঙা সমবায় সমিতির মো. জামাল উদ্দিনকে শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমবায় সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাটোরের বাগাতিপাড়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোক্তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে অবদানের জন্য একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সারাদেশে আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম রকিব আলী

error: Content is protected !!

র‍্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বারোপ

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

আপডেট টাইম : ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
ডেস্ক রিপোর্ট :