ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুড়িগ্রামে ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৭ দিন ব্যাপক লোডশেডিং

মো. কাজল ইসলাম:

আগামী ২৯ জুলাই (বুধবার) থেকে ৫ আগস্ট (বুধবার) পর্যন্ত টানা ৭ দিন কুড়িগ্রাম জেলায় ব্যাপক লোডশেডিং হবে। এমন তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি (জিটুজি)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র এলাকায় কাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি, রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-০১ সঞ্চালন লাইনের উন্নয়নকাজ চলবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগের শাটডাউন কার্যক্রম পরিচালিত হবে।

উক্ত নোটিশের প্রেক্ষিতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর আওতাধীন কুড়িগ্রাম জেলায়ও এর প্রভাব পড়বে বলে জানা গেছে।

তবে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে আংশিক লোডশেডিং করা হবে উন্নয়নকাজ চলাকালে।

এ বিষয়ে নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, “কাজ চলাকালে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না। বিকল্প পদ্ধতি অবলম্বন করে সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে। নেসকো ও পল্লী বিদ্যুতের উভয় গ্রাহকই লোডশেডিংয়ের কবলে পড়বেন। তবে ৫ আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কুড়িগ্রামে ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৭ দিন ব্যাপক লোডশেডিং

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :