ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

মাহমুদুর রহমান তুরানঃ 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলায় ২৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় এদিন ২ হাজার ২১০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ১ হাজার ১১০ জন কৃষকের মাঝে উচ্চফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

error: Content is protected !!

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :