ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুর সাংবাদিক মহলের সিলেটের আনন্দ যাত্রা শুরু

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্লাটফর্ম “সদরপুর সাংবাদিক মহল”-এর উদ্যোগে আনন্দ ভ্রমণ ২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হোসেন ফরিদী।  মোনাজাতে নিরাপদ সফর, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ কামনা করা হয়।

সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বাসযোগে সাংবাদিকরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিন দিনব্যাপী এ ভ্রমণ শেষে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার রাতে তারা সদরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রবিবার সকালে নিজ নিজ ঠিকানায় ফিরে আসবেন।

আয়োজক কমিটির উদ্যোক্তা সদস্য ও দৈনিক সমকাল প্রতিনিধি সাব্বির হাসান জানান, “সদরপুর সাংবাদিক মহল” ব্যানারে প্রতিবছর শুধুমাত্র সাংবাদিকদের জন্য এ ধরনের আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দেশকে নতুনভাবে জানার আগ্রহ থেকেই এ আয়োজন করা হয়ে থাকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

error: Content is protected !!

সদরপুর সাংবাদিক মহলের সিলেটের আনন্দ যাত্রা শুরু

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :