ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ ৫ জন আটক

পরিতোষ কুমার বৈদ্য:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপার চর এলাকায় খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে বালুভর্তি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধিনায়ক মো. শাহারিয়ার রাজিব-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে খোলপেটুয়া নদীর তীরবর্তী ঝাঁপার চর এলাকা থেকে ‘এম বি হাবিব’ নামের একটি কার্গো বোটসহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. ইব্রাহিম গাজী, মো. নাঈম ইসলাম, মো. আজারুল ইসলাম, মো. সজিব শেখ এবং মো. জাবিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন ওই এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযানে জব্দ হওয়া ‘এম বি হাবিব’-এর মালিক জামিরুল ওই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযান সম্পর্কে জানতে চাইলে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে এবং বালুভর্তি দুটি কার্গো বোট জব্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে প্রমাণিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ ৫ জন আটক

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :