ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিক্ষকদের বরণ ও বিদায় সংবর্ধনা

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা, সদ্য যোগদানকৃত শিক্ষকদের বরণ এবং সম্প্রতি অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুহ. তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. জানবার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল আমীন (জসিম) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ডাবলু।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সদ্য যোগদানকৃত নবীন শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

চাঁদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. জাহাঙ্গীর আলম এবং বাহিরচর সোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রোকশানা লিপির যৌথ সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান।

এ সময় অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, “আপনারা হয়তো আজ ১৭ জন অভিজ্ঞ শিক্ষক কর্মক্ষেত্র থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আমাদের হৃদয় থেকে আপনাদের কখনো মুছে ফেলা সম্ভব নয়। বিদায়ী শিক্ষকরা শুধু পাঠদানই করেননি, বরং হাজার হাজার শিশুর জীবন গড়ে তোলার কারিগর হিসেবে কাজ করেছেন। আপনাদের অবসর আমাদের প্রাথমিক শিক্ষা খাতে একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল।”

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

শিক্ষকদের বরণ ও বিদায় সংবর্ধনা

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা

আপডেট টাইম : ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :