দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
মানিক কুমার দাসঃ ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে (৪৫) ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকা থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার যৌথ আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে ডিএমপির পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা ও একটি বিস্ফোরক মামলা রয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে (৪৫) ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকা থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার যৌথ আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে ডিএমপির পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা ও একটি বিস্ফোরক মামলা রয়েছে।
পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।