ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীর কৃতি সন্তান ড. আতাউর রহমান গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানকে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলরের অর্পিত দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানের এই নিয়োগের খবরে তাঁর নিজ উপজেলা মধুখালীসহ ফরিদপুরজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা মনে করছেন, তাঁর এই অর্জন মধুখালী তথা ফরিদপুর জেলার জন্য গর্বের বিষয় এবং শিক্ষাক্ষেত্রে জেলার পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

মধুখালীর কৃতি সন্তান ড. আতাউর রহমান গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :