কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ডা. আমিনুল হক রতন গ্রেফতার
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টারকুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকিৎসক আমিনুল হক রতনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার সময় কুষ্টিয়া মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার নিজ চেম্বার থেকে তাকে গ্রেফতার করে।পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ডা. রতনের স্ত্রী ডা. লিজা অভিযোগ করে বলেন, কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই পুলিশ তার স্বামীকে তুলে নিয়ে গেছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলেও তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকিৎসক আমিনুল হক রতনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার সময় কুষ্টিয়া মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার নিজ চেম্বার থেকে তাকে গ্রেফতার করে।
পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ডা. রতনের স্ত্রী ডা. লিজা অভিযোগ করে বলেন, কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই পুলিশ তার স্বামীকে তুলে নিয়ে গেছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলেও তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।