ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিলিতে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

শারদীয় দুর্গোৎসবের আর বেশি দেরি নেই। তাই দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন পূজামন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিন-রাত এক করে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা। পাশাপাশি চলছে প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ।

পূজা যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কারিগরদের ব্যস্ততা। বাঁশ, কাঠ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর কাদা-মাটির প্রলেপ দেওয়ার কাজ প্রায় শেষ হয়েছে। আর কয়েকদিন পরে শরু হবে প্রতিমায় রং, নকশা, অলংকার ও সাজসজ্জার কাজ। নিখুঁত তুলির আঁচড়ে মাটির প্রতিমায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাসহ লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের অবয়ব।

কারিগরদের কেউ ব্যস্ত দেবী দুর্গার চোখ-মুখের নিখুঁত রূপ দিতে, আবার কেউ ব্যস্ত প্রতিমার পোশাক ও অলংকারের সাজে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে অনেকেই অতিরিক্ত শ্রমিক ও কারিগর নিয়োগ করেছেন। শেষ সময়ে কাজের চাপ বেড়ে যাওয়ায় দম ফেলারও যেন সময় নেই তাদের। কারিগররা জানান, প্রতিমা তৈরির কাজ সময়মতো শেষ করে নির্ধারিত মন্ডপে পৌঁছে দিতে তারা দিন-রাত পরিশ্রম করছেন। এখন প্রতিমার রং ও সাজসজ্জার কাজ শুরু হবে । সময় কম থাকায় ব্যস্ততা অন্য সময়ের তুলনায় অনেক বেড়েছে।

এদিকে দুর্গাপূজাকে ঘিরে হিলির সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ। বিভিন্ন পূজামন্ডপে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ। ধীরে ধীরে ফুটে উঠছে দূগো উৎসবের আবহ।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, দুর্গাপূজা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। শান্তিপূর্ণ ও উৎসমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা তাদের।

পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্গাপূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অমিত কুমার মানি জানান, এ বছর দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ছোট-বড় প্রায় ২৫টি স্থায়ী ও অস্থায়ী মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি নিজেও প্রতি বছরের মত এবারও একক পূজা করছেন।

পূজাকে ঘিরে ইতোমধ্যে হিলির মন্ডপ গুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরদের তুলির আঁচড়ে প্রতিমায় প্রাণবন্ত রূপ ফুটে ওঠার সঙ্গে সঙ্গে উৎসবের অপেক্ষায় থাকা মানুষের মধ্যেও বাড়ছে আনন্দ-উচ্ছাস।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

হিলিতে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :