দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মানিক কুমার দাস: কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সোহেল শেখ ওরফে সাইদুল (৩৮) ফরিদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা। তিনি হানিফ শেখের ছেলে। পুলিশ জানায়, গত ২০ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে বিষপান করেন সোহেল শেখ। অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
মানিক কুমার দাস:
কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সোহেল শেখ ওরফে সাইদুল (৩৮) ফরিদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা। তিনি হানিফ শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ২০ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে বিষপান করেন সোহেল শেখ।
অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।