ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের মধুখালীতে ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

সাগর চক্রবত্তীঃ

১৩ জুন ২০২৬খ্রি:শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে মিটাইন বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিক্রয় প্রতিনিধি রবিউল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।স্থানীয় সুত্রে জানা যায়, একমি ঔষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি রবিউল দিনভর উপজেলার বিভিন্ন বাজারে বকেয়া টাকা সংগ্রহ করেন। সন্ধ্যায় নওপাড়া বাজার থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে মিটান বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন । পথিমধ্যে উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় নির্জন সড়কে পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা একাধিক দুর্বৃত্ত তার গতিরোধ ও পিছন থেকে মাথায় আঘাত করে।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে কাছে থাকা নগদ ২ লাখ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।আহত রবিউল জানান, সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে কালেকশনের টাকা সংগ্রহ করছিলেন। নওপাড়া বাজার থেকে মিটাইন বাজারে যাওয়ার পথে তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। পরে তাকে কুপিয়ে জখম করে নগদ ২লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি মধুখালী থানায় অভিযোগ দিতে যান।এ বিষয়ে মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে। একজন এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মধুখালী থানার পুলিশ পরিদর্শক সুকদেব রায় বলেন অভিযোগ পেলে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

ছিনতাইকারীরা রবিউলের মোটরসাইকেল ছিনতায়ের চেষ্টা করে কিন্ত রবিউলের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। রবিউলের গ্রামের বাড়ী রাজশাহীতে, সে মধুখালী পৌরসাভার পশ্চিম গোন্দারদিয়া গ্রামের মালেকা চক্ষু হাসপাতাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

ফরিদপুরের মধুখালীতে ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সাগর চক্রবত্তী, বিষেশ প্রতিনিধি :