ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের পরিচিতি সভা

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার নবাগত পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আঃ হান্নানের সাথে বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে পাংশা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাবের উপস্থাপনায় অনুষ্ঠানে নবাগত পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আঃ হান্নান ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সদ্য  বসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও এজেডএম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডলসহ উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৪টি মাদ্রাসা শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নবাগত পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আঃ হান্নান গত ৩রা মে পাংশা উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হিসেবে ৩ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার জন্মস্থান ময়মনসিংহ জেলার
ফুলবাড়ীয়া উপজেলায়। তিনি বিদায়ী পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন। আবুল কালাম
আজাদের মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হিসেবে বদলী হয়েছে।

-রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বৃহস্পতিবার নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে মাধ্যমিক বিদ্যালয়
ও মাদ্রাসা প্রধানগণের পরিচিতি সভায় বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

পাংশায় নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের পরিচিতি সভা

আপডেট টাইম : ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :