ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন সোমবার

জসীমউদ্দীন ইতি:

দীর্ঘ ৮ বছর পর আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে প্রার্থী, কাউন্সিলর ও জেলার নেতৃবৃন্দরা এখনো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

জানা গেছে, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলনের মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, আর শহরের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান সড়ক ও মোড়গুলো।

নিরাপত্তার বিষয়ে পুলিশ জানিয়েছে, সম্মেলন ঘিরে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী: সম্মেলনের জন্য ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আছেন মাত্র ১ জন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। সম্মেলনে ৮০৮ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বোধন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।

এছাড়াও, রংপুর বিভাগের তিনজন সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, “এই সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় বিএনপি আরও বেশি সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। আমরা আশা করি, সম্মেলন থেকে কর্মীবান্ধব নেতৃত্ব নির্বাচিত হবে।”

সম্মেলনের প্রার্থীরা মনে করছেন, “এই সম্মেলন আগামী জাতীয় নির্বাচনে জোরালো ভূমিকা রাখবে।
দলের যেই নেতৃত্বে আসুক, **মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশেই আমরা সামনে এগিয়ে যাব।”

সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী জানান, “সম্মেলন সফলভাবে আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর সম্মেলন উপহার দিতে পারব।”

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “সম্মেলন ঘিরে পুলিশের পক্ষ থেকে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও নিরাপত্তা কাজে সহায়তা করবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন সোমবার

আপডেট টাইম : ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :