ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে ১০০ গ্রাম হিরোইনসহ গোদাগাড়ীর যুবক গ্রেফতার

এখলাস উদ্দীনঃ

রাজশাহী রেলওয়ে থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেন থেকে ১০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হরিয়ান রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

পাকশী রেলওয়ে জেলা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে অভিযানটি পরিচালনা করে। ট্রেনটি যখন হরিয়ান রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল, তখন চলন্ত ট্রেনের কেবিন গ-এর ১৭ নম্বর সিটে তল্লাশি চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হানিফ (৩৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন

error: Content is protected !!

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে ১০০ গ্রাম হিরোইনসহ গোদাগাড়ীর যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :