ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে শিল্পী–সাহিত্যিক সমাবেশ অনুষ্ঠিত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৭৫ বার পঠিত

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে দিনব্যাপী এক “শিল্পী–সাহিত্যিক সমাবেশ” এর আয়োজন করা হয়। উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান “গাজী খোরশেদুজ্জামান কিন্ডারগার্টেন (জি.কে.কিন্ডারগার্টেন) চত্ত্বরে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন কবি ও শিক্ষাবিদ মোসাম্মাৎ সখিনা খাতুন, নাট্যজন জীবন কৃষ্ণ পাল, বীর মুক্তিযোদ্ধা কে এম জহুরুল হক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের আইনজীবী এডভোকেট টি এম শাকিল হাসান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ফরিদপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মানিক মজুমদার ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যান ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: লুৎফর রহমান খান। প্রধান অতিথি টি এম শাকিল হাসান তাঁর বক্তব্যে বলেন, শিল্প সাহিত্য, খেলাধুলার চর্চাই পারে তরুণ সমাজকে মাদক ও অন্যান্য অসামাজিক কাজ থেকে দূরে রাখতে।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাবেশের উদ্যোক্তা এডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।

সভায় আরো বক্তব্য রাখেন গাজী শামসুজ্জামান খোকন, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী, বোয়ালমারী থানার সাব ইন্সপেক্টর মো: শরীফ আহমদ। অনুষ্ঠানে আলোচনা, সংগীত, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, অভিনয়, গল্পবলা সহ বিভিন্ন কার্যক্রমে আরো অংশ নেন খন্দকার ওবায়দুল ইসলাম মুকুল মাস্টার, কাজী মসিউর রহমান কচি।

এছাড়াও গাজী শামসুজ্জামান খোকন, কাজী হাসান ফিরোজ, সৈয়দ আবদুল মান্নান, কাজী লুৎফর রহমান বয়াতী, কুদ্দুস বয়াতী, বাউল অমিয়, সৈয়দ এনায়েত আলী, সৈয়দ হৃদয়, ইমরান আমিন, জাহাঙ্গীর আলম, রূপকুমার সাহা, আমীর চারু বাবলু, সুমন খান, হাসিবুল্লাহ সাবির, শারমিন আজিজ বসরা, সজল পাল, মিজানুর রহমান মিন্টু, লাবন্য, সবুর মোল্যা, নুরুল ইসলাম নূর, তৌহিদুল ইসলাম ইমরুল, সানজানা রহমান অর্পিতা, সরোজিৎ রাজবংশী, শহীদুল্লাহ্ সজীব, অলিয়ার বাঁশিওয়ালা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শরীফ শাহীনূর আলম, নাসরিন আক্তার ও আমীর চারু বাবলু । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সম্প্রতি হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণে “বন্ধু–স্মরণ” পর্ব। এই পর্বে সম্প্রতি হারিয়ে যাওয়া বন্ধু অসিত ভট্টাচার্য, সমর কান্তি খাঁ ভাষান, মির্জা জাকারিয়া বেগ ও আবুল খায়ের মিনার কর্ম ও জীবন নিয়ে আলোচনা করা হয়৷

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

error: Content is protected !!

বোয়ালমারীতে শিল্পী–সাহিত্যিক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক :