ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে অবৈধ লেদের দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিউর রহমান(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কলমা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই এলাকার বাসিন্দা। তার পিতার নাম সামসুদ্দীন এবং মায়ের নাম শরিফা বেগম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে কলমা বাজারের একটি লেদের দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মতিউর রহমান। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা জানান,কলমা বাজারের ওই লেদের দোকানের কোনো অনুমতি ছিলো না।এটা অবৈধ লেদের দোকান।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন

error: Content is protected !!

তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :