ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) লালপুর থানা পুলিশের অভিযানে উপজেলার উত্তর লালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উত্তর লালপুর এলাকার মো. আইজুদ্দিনের ছেলে মো. ওয়াহিদ প্রামানিক (৫৪) এবং মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. সালাউদ্দিন (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের দায়ে ওয়াহিদ প্রামানিককে এক হাজার টাকা অর্থদণ্ড এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে সালাউদ্দিনকে ১০০ টাকা অর্থদণ্ড ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

লালপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :