দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
এখলাস উদ্দীনঃ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর সিএনবি এলাকায় আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ভুটভুটি চালক মোয়াজ্জেম হোসেন (৩৫) নিহত হয়েছেন। নিহত মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাপইট্টাটলা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আর আর পরিবহনের বাসচালক সুজন আলী (৪০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের তীব্রতায় দুই চালকই নিজ নিজ গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা হাইড্রোলিক কাটার ব্যবহার করে লোহা কেটে নিহতের মরদেহ ও আহত বাসচালককে উদ্ধার করেন। ঘটনার পর গোদাগাড়ী মডেল থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি জব্দ করেছে। বর্তমানে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা।
এখলাস উদ্দীনঃ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর সিএনবি এলাকায় আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ভুটভুটি চালক মোয়াজ্জেম হোসেন (৩৫) নিহত হয়েছেন।
নিহত মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাপইট্টাটলা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আর আর পরিবহনের বাসচালক সুজন আলী (৪০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের তীব্রতায় দুই চালকই নিজ নিজ গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা হাইড্রোলিক কাটার ব্যবহার করে লোহা কেটে নিহতের মরদেহ ও আহত বাসচালককে উদ্ধার করেন।
ঘটনার পর গোদাগাড়ী মডেল থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি জব্দ করেছে। বর্তমানে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা।