দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
গংগাচড়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ হাজার টাকা
গোলাম রাব্বীঃ রংপুরের গংগাচড়া উপজেলায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় রবিবার (০৩ মে ২০২৬) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত গংগাচড়া বাজারের বিভিন্ন কসমেটিকস দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ সাবান, অবৈধ ক্রিম এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনজন দোকান মালিককে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নিম্নমানের প্রসাধনী একটি বড় হুমকি। তাই নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে এবং কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে বৈধ কাগজপত্রসহ সঠিকভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে সচেতন হয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী পরিহার করার অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
গোলাম রাব্বীঃ
রংপুরের গংগাচড়া উপজেলায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় রবিবার (০৩ মে ২০২৬) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত গংগাচড়া বাজারের বিভিন্ন কসমেটিকস দোকানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ সাবান, অবৈধ ক্রিম এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনজন দোকান মালিককে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নিম্নমানের প্রসাধনী একটি বড় হুমকি। তাই নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে এবং কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে বৈধ কাগজপত্রসহ সঠিকভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে সচেতন হয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।