দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
৩৭
বার পঠিত
কালুখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
সাহিদা পারভীন: বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইন বাস্তবায়ন করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ক্যাম্পেইনে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর, কালুখালী থানার সাব ইন্সপেক্টর মোতালেব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ডাঃ অনিক কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন জানান, আগামী ২৮ জুন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কালুখালীর ২৫ হাজার শিশু বিনামূল্যে এ ক্যাপসুল খাওয়ার সুযোগ পাবে। এজন্য ১শ ৬৯টি কেন্দ্র ও ৩শ ৩৮ জন স্বেচ্ছাসেবী নির্বাচন করা হয়েছে।
সাহিদা পারভীন:
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইন বাস্তবায়ন করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ক্যাম্পেইনে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর, কালুখালী থানার সাব ইন্সপেক্টর মোতালেব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ডাঃ অনিক কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন জানান, আগামী ২৮ জুন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কালুখালীর ২৫ হাজার শিশু বিনামূল্যে এ ক্যাপসুল খাওয়ার সুযোগ পাবে। এজন্য ১শ ৬৯টি কেন্দ্র ও ৩শ ৩৮ জন স্বেচ্ছাসেবী নির্বাচন করা হয়েছে।