ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং দলটির রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। তারা রাজনৈতিক সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :