ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

হুমায়ন আহমেদ:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের নওদা বন্ডবিল কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একদল ডাকাত চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদহ গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি আধুনিক চাইনিজ কুড়াল, ১টি লোহার হাসুয়া, ১টি ব্যাটারিচালিত পাখি ভ্যান, প্রায় ২০ হাত নাইলনের রশি এবং ১টি সিমেন্টের বস্তা উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও পাঁচজন এবং অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :