ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উষ্ণতা

ছোটগল্প

সকাল থেকেই আকাশ ঢেকে আছে কুয়াশায়। সূর্যটা আজ বেরোবার নামই নিচ্ছে না। কুয়াশায় মোড়া চারপাশ যেন এক অদ্ভুত নীরবতা বয়ে নিয়ে এসেছে। শহরের রাস্তায় গাড়িও কম, গাছের পাতাগুলোও হিম হয়ে আছে !

রেহান হাঁটছে শহরের পথে, মনটা খারাপ। কাল রাত থেকে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এমন হাড় কাঁপানো শীতে রেহানের মতো পথশিশুদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। একটা পুরনো চাদর জড়িয়ে, খালি পায়ে সে শহরের পথে পথে ঘুরছে।

হঠাৎ দূর থেকে একটা শব্দ কানে এলো, একটা কুকুরের করুণ কান্না। রেহান এগিয়ে গিয়ে দেখল, ছোট্ট একটা কুকুরছানা কাঁপছে শীতের তীব্রতায়। কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছে না।

রেহান কুকুরছানাটিকে তুলে নিজের পুরাতন চাদরের ভেতর নিয়ে নিল। সে জানে, শীতের এমন দিনগুলোতে একে অপরকে সাহায্য ছাড়া বাঁচা সম্ভব নয়। কুকুরছানাটি একটু উষ্ণতা পেয়ে শান্ত হয়ে গেল। রেহানের মুখেও একটু হাসি ফুটলো।

তাদের দুজনের সেই ক্ষুদ্র উষ্ণতা যেন শৈত্য প্রবাহের বিপরীতে এক টুকরো মানবিকতার ছোঁয়া…।

-শামীম আহমেদ

কবি, লেখক ও সাহিত্যিক

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

উষ্ণতা

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
শামীম আহমেদ, কবি, লেখক ও সাহিত্যিক :