ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নভেম্বরে আশ্বাস ভিসির

ছাত্র সংসদের দাবিতে বেরোবিতে আমরণ অনশন শিক্ষার্থীদের

মোঃ নাঈম ইসলাম:

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে এই কর্মসূচি শুরু হয়।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন—

“জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা”

“এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি”

“সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে”

“ছাত্র সংসদ আমাদের অধিকার”

শিক্ষার্থীদের হাতে এসব লেখা সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, ১২ আগস্ট সংবাদ সম্মেলনে প্রশাসনকে পাঁচ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর ঘোষণা না আসায় তাঁরা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইনে ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের ধারা না থাকায় নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। তবে আইন সংশোধন হলে আসন্ন নভেম্বরের মধ্যেই ব্রাকসু নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। তিনি এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাতে।

দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, “নির্বাচনের জন্য গঠনতন্ত্র ছাড়া রোডম্যাপ ঘোষণা রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল। যেহেতু এ বিষয়ে এখনো সরকারি গেজেট অনুমোদন হয়নি, তাই সরাসরি রোডম্যাপ দেওয়া সম্ভব নয়। তবে ইউজিসি যদি সংশ্লিষ্ট আইন সংশোধন করে রাষ্ট্রপতির অনুমোদন নিতে পারে, তাহলে রোডম্যাপ ঘোষণা ও নির্বাচন আয়োজন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে বিষয়টি ইউজিসিকে জানানো হয়েছে এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন। এখন আমাদের অপেক্ষা ছাড়া কোনো বিকল্প নেই।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

নভেম্বরে আশ্বাস ভিসির

ছাত্র সংসদের দাবিতে বেরোবিতে আমরণ অনশন শিক্ষার্থীদের

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
মোঃ নাঈম ইসলাম, রংপুর (সদর) প্রতিনিধি :