ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যাত্রাবাড়ীতে তিশা পরিবহনের বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে তিশা পরিবহনের বাসের চাপায় মাহফুজুর রহমান সিয়াম (২০) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ঢাকা পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার বন্দর খোলা গ্রামে। মাতুয়াইল শামীমবাগে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তার বাবার নাম মো. বজলুর রহমান।

প্রত্যক্ষদর্শী এক পিঠা বিক্রেতা বলেন, সিয়াম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তিশা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে বাইক থেকে পড়ে যায়। এর পর বাসটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিয়ামের বড়ভাই আরিফুর রহমান সাদনান বলেন, আমাদের ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোটভাই ছিল সিয়াম। ঢাকা পলিটেকনিক কলেজে প্রাকটিক্যাল পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে বেপরোয়া গতির তিশা বাসের চাপায় আমার ভাই নিহত হয়।

যাত্রাবাড়ী থানার এসআই ইকবাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, যাত্রীবাহী তিশা পরিবহণের চাপায় ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। মরদেহ যাত্রাবাড়ী থানায় রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

যাত্রাবাড়ীতে তিশা পরিবহনের বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
দৈনিক সময়ের প্রত্যাশা ডেক্স :