ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বৃহত্তর রাজশাহীর কৃষি শ্রমিকদের পাশে দাঁড়ান সুমন রাফি

এ.এস.এম মুরসিদঃ

উত্তরবঙ্গ অর্থাৎ বৃহত্তর রাজশাহী থেকে প্রতি বছর এই সময়ে কৃষি কাজের সন্ধানে শতশত কৃষি শ্রমিক আসেন বোয়ালমারীতে। তাদের অধিকাংশই থাকার জন্য বেছে নেয় বোয়ালমারী রেলস্টেশন প্লাটফর্ম ও আশপাশের জায়গা।

দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত এসব শ্রমিকদের পাশে দাঁড়ান মানবতার ফেরিওয়ালা ও রক্তযোদ্ধা হিসাবে পরিচিত বোয়ালমারীর সুমন রাফি। তাদের নিয়মিত খোঁজ খবর ও দেখভাল করে আসছেন আট-দশ বছর ধরে। এসব শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিজ অর্থায়নে কিনে দিয়ে সহযোগিতা করেন তাদেরকে।

প্রতিদিন রাতে গিয়ে তাদের সাথে আলোচনা করে যার যা প্রয়োজন তা দিয়ে পাশে থাকার চেষ্টা করেন। এসব জিনিসপত্রের মধ্যে রয়েছে মশারী, লুঙ্গি, গামছা, বিছানার চাদর, বালিশ ও অন্যান্য কাপড়। কেউ অসুস্থ থাকলে কিনে দেয় প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রী। তাদের একটু ভালো থাকার জন্য চালিয়ে যান সব ধরনের প্রচেষ্টা।

রাজশাহী-গোপালগঞ্জ ট্রেন চালু হওয়ার পর প্রতি বছরই তার এই কার্যক্রম লক্ষ্য করা যায়। এসব কৃষিজীবী মানুষ রেলগাড়িতে করে রাজশাহী থেকে বোয়ালমারী আসেন এবং কাজ শেষে রেলগাড়িতে নিজ এলাকায় ফিরে যান।

রাজশাহী জেলার তানোর উপজেলা থেকে কৃষি কাজে আসা মো: গেদার আলী জানান, আমরা এখানে আসার পর সুমন রাফি ভাই নিয়মিত আমাদের খোঁজ খবর রাখেন ও বিভিন্ন ধরনের সহযোগিতা করেন। আরেক শ্রমিক কাজল বিশ্বাস বলেন আমার লুঙ্গি ছিলোনা, সুমন রাফি ভাই কে জানানোর পরে তিনি লুঙ্গি কিনে দিয়েছেন।

এসব বিষয়ে সুমন রাফির সাথে কথা হলে তিনি জানান মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে আমি তাদের পাশে দাঁড়াই এবং এই ধারা অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

বৃহত্তর রাজশাহীর কৃষি শ্রমিকদের পাশে দাঁড়ান সুমন রাফি

আপডেট টাইম : ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক :