ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চিৎলা ইউনিয়নে চেয়ারম্যান পুনর্বাসন ঠেকাতে মানববন্ধন

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ারের পুনর্বাসন ঠেকাতে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও ইউপি সদস্য নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মিরাজুল ইসলাম বেল্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, আইনাল হক, আনোয়ার হোসেন, ঈদ্রিস আলী, শরিফুল ইসলাম, রকিবুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা খাতুন, রেহেনো খাতুন ও ফিরোজা বেগমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি হাইকোর্টের নির্দেশনা নিয়ে পুনরায় দায়িত্বে ফেরার চেষ্টা করছেন।

তারা আরও বলেন, চেয়ারম্যান থাকাকালীন তিনি ইউনিয়নের উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন সিদ্ধান্তে কারও মতামত নিতেন না এবং আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নানা অনিয়মে জড়িত ছিলেন। ১২ জন ইউপি সদস্যের মতামতও তিনি উপেক্ষা করতেন বলে অভিযোগ করেন বক্তারা।

এছাড়া বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রশাসনের মাধ্যমে হয়রানির অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। মানববন্ধন থেকে চেয়ারম্যানের পুনর্বাসন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

error: Content is protected !!

চিৎলা ইউনিয়নে চেয়ারম্যান পুনর্বাসন ঠেকাতে মানববন্ধন

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :