ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

মনোয়ার হোসেন:

রাজশাহী মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক মুহূর্ত হলো প্রিয়জন হারানো। শোকের সেই মুহূর্তে অনেক সময় মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় লাশ পরিবহনের আকাশচুম্বী খরচ। এই অমানবিক প্রথা ভেঙে দিতে রাজশাহীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি।

“লাশ নিয়ে ব্যবসা নয়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে তিনি চালু করতে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা।

এই সেবাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছেন রফিকুল ইসলাম রবি। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এসব আলোচনায় অ্যাম্বুলেন্স মালিকরা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত কাঠামোর মধ্যে শোকাহত পরিবারগুলোকে এই ফ্রি সেবা প্রদান করা হবে।

যুবনেতা রফিকুল ইসলাম রবি বলেন, “প্রিয়জন হারানোর শোকে যখন একটি পরিবার দিশেহারা থাকে, তখন লাশ পরিবহনের খরচ তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়। আমি দেখেছি অনেক পরিবার এই ব্যয় বহন করতে গিয়ে চরম কষ্টে পড়ে। অন্তত শেষ বিদায়টুকু যেন সম্মানের সঙ্গে এবং বিনা খরচে হয়—এই লক্ষ্যেই আমার এই উদ্যোগ। এটি দয়া নয়, এটি সামাজিক দায়িত্ব।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এই কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

অ্যাম্বুলেন্স মালিকদের ইতিবাচক সাড়া

অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা জানান, পেশাগতভাবে তারা প্রতিদিন মানুষের অসহায়ত্ব কাছ থেকে দেখেন। অতিরিক্ত ভাড়ার কারণে পরিবারগুলোর দুর্ভোগ তাদেরও ব্যথিত করে। তাই মানবিক দিক বিবেচনায় তারা সমন্বিতভাবে এই ফ্রি সেবা দিতে সম্মত হয়েছেন।

তাদের মতে, রাজশাহীতে লাশ পরিবহনে অতিরিক্ত বাণিজ্যিকতা কমাতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী নগরজুড়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এমন মানবিক উদ্যোগ সমাজে অন্যদেরও অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, রফিকুল ইসলাম রবি ইতোমধ্যে পথশিশু সহায়তা, মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ এবং ফ্রি ওয়াইফাই জোনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

error: Content is protected !!

লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

আপডেট টাইম : ২ ঘন্টা আগে
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :