ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সিভিএসকেভিকিউ প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

মোস্তাফিজুর রহমান:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় রবিবার (৩ মে) পাংশার যশাই ইউনিয়নের ঢেকিপাড়া খাল ও পাট্টা ইউনিয়নের আড়াকোটা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

এর মধ্যে যশাই ইউনিয়নের ঢেকিপাড়া খালের ভেল্লাভেদিয়া নাও–কুন্ডুর ঘাটে আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলাম, যশাই ইউনিয়নের চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন খান।

স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফাজ্জল হোসেন, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও যশাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল হক বকুল মিয়া, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক রুহুল আমিন মুকুল, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরদার, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইনাব আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ও যশাই ইউনিয়নের সাবেক মেম্বার খন্দকার হাসিবুন্নবী সাচ্চু, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যশাই ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশাই বাজার জামে মসজিদের খতিব মো. আনাছুর রহমান।

পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, ঢেকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন করা হবে। ৪৩ দিনে ৫৩৫ জন শ্রমিক ৫০০ টাকা হারে কাজ করবেন। এছাড়াও খাল পুনঃখনন কাজে ভেকু মেশিন ব্যবহার করা হবে এবং খালের ধারে গাছ লাগানোসহ নানা কার্যক্রম রয়েছে।

পাট্টা ইউনিয়নের আড়াকোটা খাল ৩.৯৭ কিলোমিটার পুনঃখনন করা হবে। পাংশার দুটি ইউনিয়নে খাল পুনঃখনন প্রধানমন্ত্রীর তারেক রহমান কর্তৃক ঘোষিত পাইলট প্রকল্পের অংশ।

কর্মসূচি গ্রহণের আগে মাইকিং প্রচার করে শ্রমিক বাছাইসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পাংশার যশাই ইউনিয়নের ঢেকিপাড়া খাল ও পাট্টা ইউনিয়নের আড়াকোটা খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

error: Content is protected !!

সিভিএসকেভিকিউ প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :