মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যক্তিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩ মে ২০২৬) বিকাল আনুমানিক ৪টায় সদরপুর হাসপাতাল মোড় ও বাবুরচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫১ অনুযায়ী গোপালকৃষ্ণ সাহা (৪০), মো. শরিফুল ইসলাম (৩৬) এবং আঃ মোতালিবকে পৃথকভাবে ৩,০০০ টাকা করে মোট ৯,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় থানা পুলিশ সহযোগিতা প্রদান করে। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 




















