গোলাম রাব্বীঃ
রংপুরের গংগাচড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে ২০২৬) সকাল ১০টা সময় গংগাচড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সমবেতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং খেলোয়াড়দের শপথ পাঠ করানো হয়। পরে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বেতগাড়ি ইউনিয়ন দল মুখোমুখি হয় গজঘণ্টা ইউনিয়ন দলের। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক সমবেত হন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে বালক বিভাগে ১০টি এবং বালিকা বিভাগে ১০টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি কয়েকদিনব্যাপী চলবে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এই ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়।
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি হবে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 




















