ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

চট্টগ্রামের পটিয়ায় প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তদের হামলা

প্রদীপ্ত চক্রবর্তী:

চট্টগ্রামের পটিয়ায় এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। হামলার শিকার প্রধান শিক্ষকের নাম শ্যামল কান্তি দে। তিনি পটিয়া উপজেলার হাইদগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গতকাল বৃহস্পতিবার সকালে ২ সহকর্মীসহ অটোরিকশাযোগে স্কুলে যাওয়ার পথে উপজেলার পৌর সদরের বিওসি রাস্তার মোড়ে আগে থেকে ওৎ পেতে থাকা ৬-৭ জন মুখোশ পরা দুর্বৃত্ত তাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে মাস্টার শ্যামলকে রিকশা থেকে নামিয়ে দেশি অস্ত্র দিয়ে হামলা করে। দুর্বৃত্তদের হামলায় মাস্টার শ্যামল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই শিক্ষকের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা হেলথ কমপ্লেক্স, পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে প্রধান শিক্ষকের উপর হামলার খবর বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ক্লাস বর্জন করে প্রতিবাদ মিছিল বের করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ই আগস্টের পর বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকায় দুটি গ্রুপের সৃষ্টি হয়। প্রধান শিক্ষককে নিয়ন্ত্রণে এনে নিজেদের পছন্দমত এডহক কমিটি গঠন করার জন্য দুটি গ্রুপই চেষ্টা করছিল। কিন্তু মাস্টার শ্যামল কোন গ্রুপের ডাকে সাড়া না দেয়ায় উভয় গ্রুপ তার উপর ক্ষুব্ধ ছিল। গতকাল একটি গ্রুপ তার ওপর হামলা চালায়।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, মাস্টার শ্যামল ইতিপূর্বে থানায় দুটো ডায়েরি করেছিলেন। এখন ডায়েরিগুলো মামলায় রূপান্তর করে আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

চট্টগ্রামের পটিয়ায় প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তদের হামলা

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :