ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রপ্ত স্বামী মোঃ এনায়েত মোল্যা।

নড়াইলে স্ত্রী নারগিস বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা মামলায় স্বামী মোঃ এনায়েত মোল্যাকে (৩৫) মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ জানুয়ারি) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ আদেশ দেন। আসামী এনায়েত মোল্যা লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে  নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের এনায়েত মোল্যার সাথে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউরিয়নের চাদপুর গ্রামের মৃত জব্বার মোল্যার মেয়ে নারগিস বেগমের বিয়ে হয়।
বিয়ের পর শ্বশুর বাড়ীতে থাকা অবস্থায় যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে নারগিসের ওপর নির্যাতন করত স্বামী এনায়েত। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২১ নভেম্বর রাত সাড়ে ১১টা থেকে ২২ নভেম্বর ভোর রাত ৫টার মধ্যে যে কোন সময়ে নারগিস বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে বাড়ীর পাশের আম গাছে শাড়ী দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় স্বামী এনায়েতকে আসামি করে নারগিসের বোন পারভীন খাতুন বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। ১০জনের স্বাক্ষ্য প্রমান শেষে স্ত্রী নারগিস বেগমকে যৌতুকের দাবিতে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় স্বামী এনায়েত মোল্যাকে (৩৫) মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায়ের সময় আসামী এনায়েত মোল্য আদালতে হাজির ছিল।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈনুল হক লিপু সন্ত্রাসী হামলায় গুরুতর জখম

error: Content is protected !!

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :