ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় কসবামাজাইল ইউপির কুঠি মালিয়াট মাঠে কৃষক ছাকেন আলীর পেয়াঁজের বীজতলায় নাশকতার অভিযোগ

পাংশায় কসবামাজাইল ইউপির কুঠি মালিয়াট মাঠে বৃহস্পতিবার রাতে কৃষক ছাকেন আলীর পেয়াঁজের বীজতলায় তরল জাতীয় বিষাক্ত পদার্থ ছিটিয়ে নাশকতা চালানো হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির কুঠি মালিয়াট মাঠে এক কৃষকের ৯কেজি দানার পেঁয়াজের বীজতলায় তরল জাতীয় বিষাক্ত পদার্থ ছিটিয়ে নাশকতার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক কসবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামের ছাকেন আলী। তিনি সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার।

গত বৃহস্পতিবার ১০ ডিসেম্বর দিবাগত রাতের যে কোনো সময় নাশকতার ঘটনাটি ঘটতে পারে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক সেকেন আলীর জ্যেষ্ঠ পুত্র সুলতান উদ্দিন।

তিনি বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে কুঠি মালিয়াট বিশাল মাঠে তাদের পেঁয়াজের বীজতলায় গিয়ে নাশকতার বিষয়টি দেখতে পান। ৯ কেজি পেঁয়াজের দানা ক্রয় করে ৪০ শতাংশ জমিতে বীজতলা তৈরী করা হয়। প্রায় ১৫ পাখি জমিতে পেঁয়াজ লাগানোর চারা উপযুক্ত হয়। পেঁয়াজ লাগানোর জমি তৈরী করা হচ্ছিল।

আগামী সপ্তাহে পেঁয়াজ লাগানোর বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। বীজতলায় দুর্বৃত্তদের নাশকতার কারণে প্রায় তিনলাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করে সুলতান উদ্দিন আরো বলেন, পেঁয়াজের বীজতলায় নাশকতার ঘটনা জানাজানির পর থেকে আমরা পারিবারিক ভাবে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছি।

দুপুর সোয়া দুইটার দিকে পেঁয়াজদানার বীজতলায় নাশকতার বিষয়টি কসবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খানকে মোবাইল ফোনে অবহিত করার পর আইনী প্রক্রিয়ার জন্য বিকেলে পাংশা মডেল থানায় লিখিতভাবে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সপ্তাহখানেক আগে একই মাঠে কৃষক সফিকুল ইসলামের ৬ কেজি দানার পেঁয়াজের বীজতলায় দুর্বৃত্তরা নাশকতা করে বলে জানা গেছে। নাশকতার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ক্ষতিগ্রস্ত কৃষক ছাকেন আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

পাংশায় কসবামাজাইল ইউপির কুঠি মালিয়াট মাঠে কৃষক ছাকেন আলীর পেয়াঁজের বীজতলায় নাশকতার অভিযোগ

আপডেট টাইম : ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :