প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শ্যামা পূজা
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা। এই উপলক্ষে গত শনিবার রাতে শহরের পৌর বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দিতে দেখা যায়। যদিও শুক্রবার রাতে অল্প কিছু প্রতিমা এখানে বিসর্জন হয়েছে। শনিবার রাতে শহরের বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এখানে আনা হয়। বিভিন্ন যানবাহনে করে শহরের বিভিন্ন স্থান থেকে প্রতিমাগুলো নিয়ে আসা হয় এবং পরে সেগুলো বিসর্জন দেওয়া হয়। এই কার্যক্রম চলে প্রায় রাত তিনটা পর্যন্ত। আরও পড়ুনঃ সাত যুবকের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে ফরিদপুর ট্রাভেলার্স শ্যামা পূজা চলাকালে বিভিন্ন মন্দিরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মন্দিরে লাকি কুপন ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। বেশ কয়েকটি মন্দিরে আরতি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা। এই উপলক্ষে গত শনিবার রাতে শহরের পৌর বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দিতে দেখা যায়।
যদিও শুক্রবার রাতে অল্প কিছু প্রতিমা এখানে বিসর্জন হয়েছে। শনিবার রাতে শহরের বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এখানে আনা হয়। বিভিন্ন যানবাহনে করে শহরের বিভিন্ন স্থান থেকে প্রতিমাগুলো নিয়ে আসা হয় এবং পরে সেগুলো বিসর্জন দেওয়া হয়। এই কার্যক্রম চলে প্রায় রাত তিনটা পর্যন্ত।
শ্যামা পূজা চলাকালে বিভিন্ন মন্দিরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মন্দিরে লাকি কুপন ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। বেশ কয়েকটি মন্দিরে আরতি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

























