ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে ফরিদপুর ডায়াবেটিক সমিতি-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ভবনের হলরুম-১ এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুস সামাদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি প্রফেসর ডা. মুস্তাফিজুর রহমান শামীমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় ডায়াবেটিসের রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, চিকিৎসা সেবায় ফরিদপুর জেলা অন্যান্য জেলার তুলনায় এগিয়ে রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বেসরকারি পর্যায়ে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বক্তারা আরও বলেন, ফরিদপুরের সচেতন নাগরিক হিসেবে দল-মতের ঊর্ধ্বে থেকে সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ডায়াবেটিক সমিতির কমিটি গঠন এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ পরিচালনার আহ্বান জানান তারা। ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :