ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার, ৩ মার্চ ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত রুনা আক্তার, বয়স ২৮। তিনি নুরু মৃধা ও শান্তি বেগমের মেয়ে। স্বামী রুবেল শেখের সঙ্গে খালাসী ডাঙ্গী গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাদের দুটি সন্তান রয়েছে রাহিম, বয়স ৮ বছর এবং রাইসা, বয়স ৩ বছর।

স্বামী রুবেল শেখ জানান, ভোরে তারা সেহরির জন্য ঘুম থেকে ওঠেন। সেহরি শেষে তিনি প্রাকৃতিক কাজে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, রুনা গলায় রশি নিয়ে ঝুলছেন এবং তখনও ছটফট করছিলেন। দ্রুত তাকে নামিয়ে স্থানীয়দের সহায়তায় ভ্যানে করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান জানান, ভোর পৌনে ছয়টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা হয়, তিনি আর বেঁচে নেই।

এদিকে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

চরভদ্রাসনে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার :