আরমান হোসেনঃ
পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মাহবুব কাজীকে ‘পাগল’ ও ‘মাদকাসক্ত’ আখ্যা দিয়ে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বড় ভাই মাহমুদুল কাজীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জের কাজী মার্কেট এলাকায়।
ভুক্তভোগী ছোট ভাই মাহবুব কাজী দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ করে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পরিবারের কর্তা মোহাম্মদ আলী কাজী মারা যাওয়ার পর রেখে যাওয়া জমি-বাড়িঘর,দোকানপাট ও অন্যান্য সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ শুরু হয়। স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা হলেও সমাধান হয়নি। অভিযোগ আছে, বড় ভাইয়ের পক্ষ থেকে ছোট ভাইকে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত হিসেবে প্রচার করে নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে জোরপূর্বক আটকে রাখা হয়।
ভুক্তভোগী মাহবুব কাজীর দাবি, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হয়রানি করতেই এমনটা করে চলেছেন বড় ভাই মাহমুদুল কাজী। এ বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বারংবার সমাধানের চেষ্টা করা হলেও সম্পত্তির প্রতি বড় ভাইয়ের লোভের কারণে তিনি সমাধানে আসতে রাজি না হওয়ায় কোন উপায়ন্তর না পেয়ে আমি কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
অন্যদিকে অভিযুক্ত বড় ভাই মাহমুদুল কাজীক অভিযোগের বিষয়ে মুঠোফোনে ফোন দিলে প্রথমে তিনি উত্তেজিত হয়ে উঠে সংবাদ কর্মীকে বলেন “আমার ভাই সুস্থ না,তাকে নিয়ে ডাক্তারের কাছে যান,তার পরিক্ষা নীরিক্ষা করেন।দেখেন সে পুরোপুরি সুস্থ কিনা। এসব বিষয়ে আমাকে প্রশ্ন করে আমাকে রাগাবেন না।এমনিতেই মাথা গরম আছে।”
স্থানীয় এলাকাবাসী কয়েকজন জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে মাহমুদুল ও মাহবুব কাজীর বিরোধ নতুন নয়। তবে কাউকে ‘পাগল’ বা ‘মাদকাসক্ত’ আখ্যা দিয়ে অধিকার থেকে বঞ্চিত করা আইনসম্মত নয়। প্রয়োজন হলে আদালতের মাধ্যমে বৈধ উত্তরাধিকার নির্ধারণ করতে হবে।এবং যার যা প্রাপ্য তা অবশ্যই দিতে হবে।
আইনজীবীদের মতে, উত্তরাধিকার সংক্রান্ত বিরোধে ইচ্ছাকৃতভাবে মানহানিকর অভিযোগ ছড়ানো দণ্ডনীয় অপরাধ হতে পারে। এ ক্ষেত্রে ভুক্তভোগী দেওয়ানি ও ফৌজদারি—দুই ধরনের আইনি প্রতিকার চাইতে পারেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধান হবে বলে স্থানীয়দের।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
মোঃ আরমান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি 




















