ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চকলেট বাজি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ৭টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা মাঠে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি বস্তা তল্লাশি করে ভারতীয় ১৭ হাজার ২৫০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব চকলেট বাজির আনুমানিক মূল্য ৪ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,উদ্ধারকৃত চকলেট বাজি যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার 




















