মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:
ভারতে দোল বা হোলি উৎসব উপলক্ষে আগামীকাল হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। আমদানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আগামীকাল বুধবার (৪ মার্চ) সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ওইদিন ভারত স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
বাংলাহিলি কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতে দোল বা হোলি উৎসব উপলক্ষে আমদানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের রোড আনলোডসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুল জানান, বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চেকপোস্ট খোলা থাকে।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 




















