আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় পানি সরবরাহের পলিথিনের পাইপ কেটে দেওয়ার ঘটনায় সংঘর্ষে দু’পক্ষের ৫জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা মাহাজনপাড়ার আবু সুফিয়ান (২৭), তৌহিদ (১৭), মোসাঃ তানজিরা বেগম (৪২),নান্টু আলী(৩২) মোঃ কুন্ডু(২৬)। মঙ্গলবার(০৩/০৩/২০২৬ নিজ গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় , ঘটনার কয়েকদিন আগে নান্টুর ৫ বছরের ছেলে সামিউল তার গ্রামের ছিদ্দিক আলীর ছেলে আবু সুফিয়ানের পানি সরবরাহের পলিথিনের পাইপ কেটে দেয়। বিষয়টি জানানোর পর ক্ষতির দরুন আবু সুফিয়ানকে ৫০০শ’ টাকা দেন নান্টু। এতে সন্তষ্ট না হয়ে পলিথিনের কাটা পাইপ নান্টুর বাড়িতে দিয়ে আসেন আবু সুফিয়ান।
মঙ্গলবার(০৩/০৩/২০২৬ ) আগের সেই জের ধরে নান্টুর ভ্যানের চাবি কেড়ে নেন আবু সুফিয়ান। এনিয়ে উভয় পক্ষ তর্কে জড়ান। পরে সংঘর্ষে রুপ নেয়।
এবিষয়ে ৫ জনের বিরুদ্ধে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন আবু সুফিয়ান।
তিনি অভিযোগ করেছেন, বাড়ির সামনে পাকা রাস্তায় দাঁড়াইয়া থাকাকালিন সময় আমার জলমোটরের পাইপ কাটা ঘটনাকে কেন্দ্র করিয়া তর্ক বিতর্ক শুরু হলে গ্রামের মৃত মতলেব আলীর ছেলে মোঃ নান্টু (৩২), মোঃ কুণ্ডু (২৭), জানার (৪০), নান্টুর স্ত্রী মোসাঃ সাহারা বেগম (২৭), মৃত মতলেব আলী মোসাঃ আলেয়া বেওয়া (৫৫) গন বাড়ি হইতে লাঠি, লোহার রড, ধারালো হাঁসুয়া ইত্যাদি লইয়া হত্যার উদ্দেশ্যে কোপ মারে। বাম হাত দিয়া ঠেকানোর চেষ্টা করিলে বাম হাতের বৃদ্ধা আঙ্গুলির গোড়ালিতে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। প্রাণ রক্ষার জন্য চেষ্টা করিলে নান্টু আলী বুকের উপর সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে।
ডাকচিৎকারে ছোট ভাই মোঃ তৌহিদ (১৭) এবং মাতা মোসাঃ তানজিরা বেগম (৪২) ঘটনাস্থলে আগাইয়া আসিলে, সকল বিবাদীগণ মাতা এবং ছোট ভাইকে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম করে। বিবাদী মোঃ কুণ্ডু জামার বুক পকেটে রাখা আমের গাছ বিক্রয়ের ৬৫,০০০/- (পঁয়ষট্টি হাজার) টাকা বাহির করিয়া লয় এবং ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরুজুল হক জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 




















