ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদী সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টে তিন ফার্মেসিকে অর্থদণ্ড

মোঃ আলম মৃধা:

নরসিংদী শহরের সঙ্গিতা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ফার্মেসি ও ডিসপেনসারিতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ (৩ মার্চ) মঙ্গলবার পরিচালিত এ অভিযানে সরকারি ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ মজুত, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি এবং ওভার দ্য কাউন্টার (ওটিসি) ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিকসহ অন্যান্য ঔষধ বিক্রি, মজুত ও প্রদর্শনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, নরসিংদীর প্রসিকিউশনের ভিত্তিতে উল্লিখিত অপরাধসমূহ আমলে নিয়ে তিনটি পৃথক মামলায় তিনটি ভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আশেপাশের অন্যান্য ফার্মেসি মালিক ও সাধারণ মানুষকে সরকারি ও নিষিদ্ধ ঔষধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করা এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাছান পাটোয়ারী। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

নরসিংদী সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টে তিন ফার্মেসিকে অর্থদণ্ড

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :