ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইতিহাস ঐতিহ্যের কুমুদ সাহিত্য মেলা অনুষ্ঠিত

কলকাতা থেকে মোল্লা জসিমউদ্দিনঃ

পল্লি কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে আয়োজিত ইতিহাস ঐতিহ্যের ধারক কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ, শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ।

উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ কর্মকারকে এ বছর ‘কুমুদ রত্ন’, পদ্মশ্রীপ্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহারকে ‘লোচনদাস রত্ন’, সাংবাদিক প্রণব দেবনাথকে ‘কাটোয়া মহকুমা রত্ন’, অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদারকে ‘উত্তর ২৪ পরগণা জেলা রত্ন’, প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তীকে ‘পরিবেশ রত্ন’, অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডক্টর অভয় সামন্তকে ‘মেমারি রত্ন’, গবেষক সম্রাট কুমার পালকে ‘ভাতার রত্ন’, সাংবাদিক দ্বারকানাথ দাসকে ‘কালনা মহকুমা রত্ন’, লেখক অলক কুমার দত্তকে ‘সমীর ভট্টাচার্য রত্ন’ সম্মান জানানো হয়।

এছাড়া আয়োজক কমিটির পক্ষে পশুপ্রেমী টুম্পা রায়কে ‘মমতা মন্ডল স্মৃতি পুরস্কার’ দেওয়া হয়। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লা শফিকুল ইসলাম ও বিশ্ববন্ধু পাল। কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান- “পল্লিকবির ১৪৩তম জন্মদিন উপলক্ষে এই কুমুদ সাহিত্য মেলায় সমাজের বিভিন্ন স্তরের ১১ জন গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। এ মেলা প্রতি বছর ৩ মার্চ অনুষ্ঠিত হয়ে থাকে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

ইতিহাস ঐতিহ্যের কুমুদ সাহিত্য মেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা থেকে :